আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ০৩:৩৮আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৯:০০
image

অভিযানে অংশ নেওয়া র‌্যাব সদস্যরা আশুলিয়া থানার নয়ারহাটে চৌরাপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-৪। শনিবার দিবাগত রাত ১টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার লুৎফুল কবির।
টিনশেড বাড়িটির ভেতরে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ওই বাড়িটির সামনে কয়েকটি দোকানও রয়েছে।

র‌্যাব-৪ এর সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন জঙ্গিরা রাত তিনটার দিকে ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি করেছে। তবে এখনও পর্যন্ত কেউ হতাহতের শিকার হয়নি। বাড়ির মালিক ইব্রাহিমকে র‌্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।

আজ (রবিবার) সকাল সাড়ে ছয়টা থেকে ওই আস্তানায় অভিযান শুরু করেছে  র‌্যাব সদস্যরা। তখন থেকে থেমে থেমে গুলি শব্দ শোনা যায়।

আরজে/এমএইচ/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের