ওসমানী বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

সিলেট প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১১:১৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১১:২৬

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের  একটি ফ্লাইট (বিজি ০১২৮) থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় পৌণে তিন কোটি টাকা। শুল্ক গোয়েন্দা সিলেট অঞ্চলের সহকারী পরিচালক প্রভাত কুমার সিংহ এই তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৩ জুলাই) সকাল ৬টা ২৫ মিনিটে আবুদাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি ০১২৮) ওসমানীতে অবতরণের পর স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। ওসমানী বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণের বার

তিনি জানান, আবুদাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণের চালান আসছে এমন তথ্য ছিল শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. ময়নুল খানের কাছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিমানের ওই ফ্লাইটটিতে অভিযান চালানো হয়। এসময় একটি সিটের ওপরে ব্যাগের মধ্যে পাঁচটি ছোট প্যাকেটে স্কচটেপ মোড়ানো অবস্থায় ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্কপটেপ মোড়ানো প্যাকেটগুলো একটি মোজার ভেতর রক্ষিত ছিল।

তিনি আরও জানান, অভিযান চলাকালে স্বর্ণের মালিককে খুঁজে পাওয়া যায়নি। 

উদ্ধারকৃত স্বর্ণবারগুলোর ওজন সাড়ে তিনকেজি এবং এর বাজার মূল্য প্রায় পৌণে তিন কোটি টাকা বলে জানান ওই গোয়েন্দা কর্মকর্তা। 

/এফএস/ 

আরও পড়ুন- সরকারি চাল পাচার: কর্মকর্তাদের যত ভূমিকা

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের