সিলেটে পাঁচ বছরে মধ্যে এবার সর্বনিম্ন জিপিএ-৫

সিলেট প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২০:২০আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২০:২০

সিলেটে পাঁচ বছরে মধ্যে এবার সর্বনিম্ন জিপিএ-৫

সিলেট শিক্ষাবোর্ডে গত পাঁচ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবছর মাত্র ৭০০ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। যা গত বছরের তুলনায় অর্ধেক।

এ বছর সিলেট শিক্ষা বোর্ড থেকে মোট ৬৫ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৪৬ হাজার ৭শ ৯৭ জন। পাসের হার ৭২.০০। কিন্তু জিপিএ-৫ পেয়েছে মাত্র ৭০০ শিক্ষার্থী।

সিলেট শিক্ষা বোর্ড থেকে জানা যায়- ২০১৬ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৬৮.৫৯। ৬৩ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৪৩ হাজার ৮৭০ জন। জিপিএ-৫ পেয়ে ছিল ১৩৩০ জন শিক্ষার্থী।

২০১৫ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৪.৫৭। সে বছর ৫৭ হাজার ৭০২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয় এবং পাস করে ৪৩ হাজার ২৮ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩৫৬ জন।

২০১৪ সালে সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৯.১৬। ওই বছর ৫৭ হাজার ৫৬১ জন পরীক্ষার্থী মধ্যে পাস করে ৪৫ হাজার ৫৬৮ জন। জিপিএ-৫ পায় ২ হাজার ৭০ জন শিক্ষার্থী।

 ২০১৩ সালে সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৯.১৩। ওই বছর ৪২ হাজার ৯৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে ৩৪ হাজার ৯ জন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৫৩৫ জন।

/জেবি/আরও পড়তে পারেন: বগুড়ায় জিপিএ-৫ এ সরকারি আজিজুল হক কলেজ সেরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে