বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৩:০৩আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৩:০৭

পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ বৈরী আবহাওয়া ও নদী ভাঙনের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়ছে। দমকা হাওয়ায় পদ্মায় প্রবল স্রোতের তৈরি হওয়ায় যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান,বৈরী আবহাওয়ায় কারণে পদ্মা নদী উত্তাল হয়ে পড়েছে। এই অবস্থায় লঞ্চ চলাচল রাখা হলে দুর্ঘটনা ঘটার সম্ভবনাকে বিবেচনায় রেখে এই রুটের সব লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি উন্নতি হলে লঞ্চ চলাচল শুরু করার নির্দেশ দেওয়া হবে বলে জানান তিনি।

দৌলতদিয়া আল আমিন লঞ্চ শিপিং লাইনের মান্যেজার সেলিম জানান,দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আবহাওয়া ঠিক হলে আবার লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের