চট্টগ্রামে উদ্ধার মরদেহটি কি পাহাড় ধসে নিখোঁজ মুন্নির?

বান্দরবান প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৯:২১আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:৩০

মেয়ের সঙ্গে মুন্নি বড়ুয়া চট্টগ্রামের বাঁশখালীতে সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক  নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর মরদেহের ছবি বাঁশখালী থানা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। ছবিটি বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ মুন্নি বড়ুয়ার বলে দাবি করেছেন পরিবারের লোকজন।

নিখোঁজ মুন্নির ভাই রাহুল বড়ুয়া ছোটন বলেন, ‘মরদেহটি আমার বোনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি পোস্ট করা হয়েছে তা আমার বোনের সঙ্গে মিল রয়েছে। যেখানে পাহাড় ধস হয়েছে সেই পাহাড়ের নিচে অনেকগুলো ঝিরি রয়েছে। সেই ঝিরির মাধ্যমে সাঙ্গু নদীতে চলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়।’

এ ব্যাপারে চট্টগ্রামের বাশঁখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, আমরা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। বর্তমানে মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে রয়েছে। স্বজনরা সেখানে যোগাযোগ করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহটি নিয়ে যেতে পারবে।

এদিকে, বিকালে মুন্নির পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যালের উদ্দেশে রওনা দিয়েছেন।

প্রসঙ্গত, রবিবার (২৩ জুলাই ) বান্দরবান রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে সড়কের ওপর পাহাড় ধসে পড়ে। এ সময় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। তখন বাসের যাত্রীরা সড়কটি পায়ে হেঁটে পার হতে গেলে আবারও তাদের ওপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থল থেকে চিংমেনু মারমা (১৮) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ হয় চারজন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে