ঝিনাইদহের দুই বোনের ওপর এসিড নিক্ষেপ

ঝিনাইদহ প্রতিনিধি
০২ আগস্ট ২০১৭, ১৫:৫০আপডেট : ০২ আগস্ট ২০১৭, ১৫:৫৮

ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে দুই চাচাতো বোনের ওপর এসিড নিক্ষেপে করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। সোমবার রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে। এসিডে ঝলছে যাওয়া দুই বোন তানিয়া খাতুন (১৭) ও প্রভা খাতুনকে (৬) প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন।

আহত তানিয়া মহেশপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ও কদমতলা গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। আর প্রভা আনন্দ নিকেতন বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের সবুব মিয়ার মেয়ে।

তানিয়ার বাবা জয়নাল আবেদীন জানান, ‘রাত আনুমানিক ২টার দিকে কে বা কারা জানালা দিয়ে ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে এসিড নিক্ষেপ করে। ঘরে মশারি টাঙ্গানো থাকায় ক্ষতির পরিমাণ কম হয়েছে।

জয়নাল আবেদীন আরও জানান, তিনি আওয়ামী লীগের রাজনীতি করেন। তবে তিনি বর্তমান এমপি’র বিপরীত গ্রুপকে সমর্থন করেন। এছাড়াও এলাকায় সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। কিছুদিন আগে তিনি সন্ত্রাস ও মাদক বিরোধী একটি সমাবেশে কঠোর বক্তব্য রাখেন। এর ফলে কেউ ক্ষিপ্ত হয়ে তাকে টার্গেট করে এসিড মারতে গিয়ে মেয়েদের ওপর এসিড ছুড়েছে। মূলত রাজনৈতিক শত্রুতার কারণে এমনটি হতে পারে বলে তিনি ধারণা করছেন। 

প্রভার বাবা সবুর মিয়া জানান, আমাদের দুই ভাইয়ের দুটি মেয়ে একই স্থানে রাতে ঘুমাতো। তবে কে বা কারা গভীর রাতে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেছে তা আমাদের জানা নেই।

আহতদের চাচাতো ভাই ও জেলা পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ জানান, এসিডে প্রভার বাম পাশের মুখ, ঘাড় ও পিঠে লেগে ছোট ছোট কালো ফোঁটা ফোঁটা হয়ে গেছে। এছাড়া তানিয়ার থুতনি ও পিঠের কয়েকটি স্থানে ফোঁট পড়ে কালো হয়ে গেছে।  তবে কারা এটা করেছে তা তিনি জানাতে পারেননি।

মহেশপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আহম্মেদ কবীর হোসেন ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলেন, এসিড নয় তরল জাতীয় কোনও বিষাক্ত পানি হতে পারে। ব্যাটারির পানি, এসিড মিশ্রিত পানি বা কার্বলিক এসিডের পানিও হতে পারে। তাদের গুরুতর কিছু হয়নি।জয়নাল আবেদীন বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছেন।

তাদের ওপর এসিড না অন্য কিছু নিক্ষেপ করা হয়েছে এ ব্যাপারে জানতে চাইলে  ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা.অপূর্ব কুমার বলেন,  কোনও একটি কেমিক্যাল তো হবেই। আমরা তাদের ভর্তি করেছি। কনসালটেন্টের মতামত ও ডায়াগোনস্টিকের রিপোর্ট পেলে সেটি কি তা জানা যাবে।

 /জেবি/

আরও পড়তে পারেন: দুর্নীতি মুক্ত সেবা না দিলে কারাগারে: দুদক চেয়ারম্যান 

 

 

 

 

   

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের