আশুলিয়ায় গোলাগুলি: দুই পায়ের রগ কেটে দেওয়া বিএনপি কর্মীকে আসামি করে মামলা

সাভার প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ১৭:৪০আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১৭:৫৪

আহত বিএনপি কর্মী ইনসান (ছবি- প্রতিনিধি)

সাভারের আশুলিয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে  হওয়া সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামলা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিনের ছেলে রাসেল বাদী হয়ে এ মামলা করেন। এতে দুই পায়ের রগ কেটে দেওয়া বিএনপি কর্মী ইনসানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পর চার জনকে গ্রেফতারও করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনের কাছে এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

ওসি আব্দুল আওয়াল জানান, আজ (শনিবার) সকালে তারেক ও ইনসানসহ সাত জনের নাম উল্লেখ করে ও আরও ৫ জনকে অজ্ঞাত রেখে মামলা হয়েছে। মামলা হওয়ার পর রনি আহম্মেদ, শাহিন আহম্মেদ, এরশাদ হোসেন ও ইকবাল হোসেন নামে চার জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, বিএনপি কর্মী ইনসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলেই তাকেও গ্রেফতার করা হবে।

ইনসানের দুই পায়ের রগ কেটে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, অভিযোগ পেলে এ ব্যাপারটিও খতিয়ে দেখে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

সরেজমিনে দেখা যায়, সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রয়েছেন।  তাকে গ্রেফতারের জন্য হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে রয়েছে পুলিশ। এদিকে, এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের পরিচালক ড. নাজিম জানিয়েছেন, যে কোনও সময় ইনসানের অবস্থার অবনতি হতে পারে।

শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় দুই জন গুলিবিদ্ধ হন এবং আরও ২৩ জন আহত হন।

/এমএ/

আরও পড়ুন- 

আশুলিয়ায় আ.লীগ-বিএনপি গোলাগুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ২৫

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের