লাইলীকে হত্যার বিচার চেয়ে দাশিয়ারছড়ায় মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ আগস্ট ২০১৭, ২০:২১আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২২:৫০

মানববন্ধন গৃহকর্মী লাইলীকে হত্যা করা হয়েছে দাবি করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার (৫ আগস্ট) বিকাল পাঁচটায় দাশিয়ারছড়ার কালিরহাট বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (৪ আগস্ট) বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে কুড়িগ্রামের দাশিয়ারছড়ার লাইলীর লাশ উদ্ধার করা হয়।

মানববন্ধনে অংশ নেন ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, সাবেক চেয়ারম্যান মইনুল হক, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় কমিটির (বর্তমানে বিলুপ্ত) সাবেক সাধারণ সম্পাদক ও দাশিয়ারছড়ার অধিবাসী গোলাম মোস্তফা, আলতাফ হোসেন, মনির হোসেনসহ বিলুপ্ত ছিটমহলের প্রায় পাঁচ শতাধিক অধিবাসী।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, ‘আমাদের এলাকার মেয়ে লাইলীকে পরিকল্পিতভাবে বাড়ির মালিক হত্যা করেছে। পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়। জীবিকার তাগিদে লাইলী ঢাকায় যান, কিন্তু তাকে লাশ হয়ে বাড়িতে ফিরতে হলো।’ বক্তারা সরকারের কাছে লাইলীর দুই শিশু সন্তান মরিয়ম ও আতিকুলের ভরণ-পোষণের দায়িত্ব নেওয়ার দাবি জানান। সেইসঙ্গে লাইলীর স্বামী ভারতে বন্দি নজরুলকে দ্রুততম সময়ে ছাড়িয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।

লাইলির ছবি উল্লেখ্য, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্বয় পাড়ায় লাইলীর বাবার বাড়ি। মেয়ের মৃত্যুর খবর শুনে শুক্রবার বিকালেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন লাইলীর বাবা নজরুল ইসলাম। মেয়ের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন মা আলেয়া বেগম।
পারিবারিক সুত্রে জানা গেছে, দশ-বারো বছর আগে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্যকাশিপুর গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বিয়ে হয় লাইলীর। কয়েক বছর আগে নজরুল কাজের জন্য ভারতে চলে যান। প্রায় দেড় বছর ধরে ভারতের কুচবিহার জেলার কারাগারে বন্দি রয়েছেন তিনি। গত বছর তার ননদের (স্বামীর বোন) সঙ্গে সন্তানদের নিয়ে ঢাকায় কাজ করতে যান লাইলী। সাত মাস আগে একবার বাড়িতে এসেছিলেন।

শুক্রবার (৪ আগস্ট) বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এসএমএ/এনআই/

আরও পড়ুন

লাইলীর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের