সুন্দরবনে জলদস্যুর হাতে অপহৃত সাত জেলে উদ্ধার

মংলা প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৮:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ২০:১৬

সুন্দরবন থেকে উদ্ধার সাত জেলে

সুন্দরবনের শ্যালা নদী থেকে জলদস্যু সুমন বাহিনীর হাতে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে তাদের উদ্ধার করে কোস্টগার্ডের পশ্চিমজোনে (মংলা সদর দপ্তর ) নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ফরিদুজ্জামান খাঁন।

উদ্ধারকৃত জেলেরা হলেন, আনোয়ার হোসেন মাতুব্বর (৪০), শাজাহান মুন্সি (৪০), মাসুদ মোল্লা (২৪), রহিম মুন্সি (২৬), জিয়ারুল মোল্লা (২৬), শিমুল তালুকদার (২৭) এবং তরিকুল ইসলাম ফরাজি (১৮)। তাদের বাড়ি বাগেরহাট জেলার শরনখোলা উপজেলার সোনাতলা গ্রামে। ৭ আগস্ট সোমবার তারা সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকা থেকে অপহৃত হয়।

কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার ফরিদুজ্জামান খাঁন বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার ৯ আগস্ট নিয়মিত টহলরত অবস্থায় সুন্দরবনের শ্যালা নদী  ট্রলারে থাকাবস্থায় অপহৃত এসব জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, ‘দু’দিন আগে তাদের জলদস্যু সুমন বাহিনীর সদস্যরা অপহরণ করে। অপহৃত জেলেদের উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। জলদস্যু সুমন বাহিনীকে ধরতে সুন্দরবনে অভিযান চালানো হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: নীলফামারীতে আওয়ামী লীগ ও বিএনপি’র বিরুদ্ধে বাম মোর্চার বিক্ষোভ সমাবেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে