মালিকপক্ষ প্রতিনিধি দিলেই নবম ওয়েজবোর্ড: ওবায়দুল কাদের

টাঙ্গাইল প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৯:০৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৯:০৪

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ আলোচনার মাধ্যমেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।’

বুধবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চারলেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব ইতিবাচক। প্রধানমন্ত্রীর নিদের্শে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে। তথ্যমন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দেওয়া হয়েছে।’

এ সময় টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকোশলী নূর ই আলম, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খানসহ সড়ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সাংবাদিকদের যে বিদ্যমান বেতন কাঠামো আছে, যে পাঁচটি বেতন স্তর আছে, তা প্রায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-স্কেলের সমান। কাজেই সাংবাদিকদের জন্য নতুন করে আর বেতন কাঠানোর প্রয়োজন নেই।’

/এফএস/

আরও পড়ুন- সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামোর প্রয়োজন নেই: অর্থমন্ত্রী

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি