কোনও ষড়যন্ত্রেই কাজ হবে না, বাংলাদেশ এগিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবি প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৭:৩৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ০৯:০৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। ষড়যন্ত্র চলবে। তবে কোনও ষড়যন্ত্রেই কাজ হবে না। ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নত দেশে পরিণত হবে।’

রবিবার (১৩ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশের বিভিন্ন স্থানে ভিন্ন মত-ধর্মাবলম্বীদের ওপর আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাইরে থেকে এসে যারা আমাদেরকে বিভিন্ন উপদেশ দেয় তারা বলে এটা আইএস, এটা আল-কায়েদা। কিন্তু এসব কিছুই না। আমরা সবসময় বলে আসছি, প্রধানমন্ত্রী বলে আসছেন এরা সবাই আমাদের দেশের জঙ্গি। এরা আমাদের দেশেই তৈরি। এ দেশেই আত্মগোপন করে থাকে। মাঝেমধ্যেই আত্মপ্রকাশ করে। বিভিন্নভাবে এরা আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়।’

মন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছিলেন সারাদেশের মানুষ তাতে সাড়া দিয়েছে। জনগণ জঙ্গি, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চায়। জনগণের সহায়তায় আমরা সে জায়গায় যেতে পেরেছি। তবে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। কেননা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই।’

মন্ত্রী আরও বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের ইতিহাস, বঙ্গবন্ধুর ইতিহাস ও আওয়ামী লীগের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। দেশের জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে শেখ হাসিনা হ্যাটট্রিক প্রধানমন্ত্রী হবেন।’

ছাত্রলীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘তোমরা এমন কোনও কাজ করবে না যাতে আমরা সাবেক নেতা হিসেবে বিব্রত হই।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চলনায় সভায় আরও বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন জাবি ছাত্রলীগ সভাপতি মো.জুয়েল রানা।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের