বন্যার পানিতে মানিকগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২১:২৩আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২১:২৩

মানিকগঞ্জে বন্যা মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ২৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। শিবালয় পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (জিআর) মো. ফারুক হোসেন জানান, গত কয়েকদিন ধরে যমুনা নদীর এই পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানি বিপদসীমার (৯.৪০ মিটার) এক সেন্টিমিটার নিচে ছিল। এর পরবর্তী ২৪ ঘণ্টায় পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

যমুনা নদীতে পানি বাড়ায় ডুবে গেছে আরিচা ঘাটে অবস্থিত একটি সরকারি পিসি পোল কারখানা। বুধবার (১৬ আগস্ট) সকালের দিকে এই পোল উৎপাদন কারখানাটিতে বন্যার পানি ঢুকে পড়ায় উৎপাদন কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। কারখানাটির নির্বাহী প্রকৌশলী ইকতিয়ার কবীর এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, কারখানার ভেতরে এখন হাঁটু পানি। স্বাভাবিক কার্যক্রম চালাতে না পারায় উৎপাদন সাময়িক বন্ধ রাখা হয়েছে।

মানিকগঞ্জে বন্যা এছাড়া, আরিচা থেকে পাটুরিয়া ফেরিঘাট যাওয়ার রাস্তার এলাচিপুর এলাকায় বন্যার পানির তোড়ে রাস্তার একাংশ ভেঙে যাওয়ায় ওই রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে। যমুনা ও পদ্মার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদী ধলেশ্বরী, ইছামতি, কালিগঙ্গাতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার শিবালয়, দৌলতপুর, হরিরামপুর ও ঘিওর উপজেলার  নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে।

মানিকগঞ্জে বন্যা হরিরামপুর উপজেলার আন্ধারমানিক, দড়িকান্দি, জগন্নাথপুর, বাহিরচর, গোপিনাথপুর, কাঞ্চনপুর, ভেলাবাদ, হারুকান্দিসহ বিভিন্ন চরাঞ্চলের নিম্নাঞ্চল বন্যার প্লাবিত হয়ে গেছে। আন্ধারমানিক বাজারে যাওয়ার রাস্তাটি উপচে বন্যার পানি নামছে। হরিরামপুর উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল বাসার সবুজ জানান, তার উপজেলা চত্বর পানিতে তলিয়ে গেছে। উপজেলা চত্বরসহ আবাসিক ভবনের ভেতরেও পানি ঢুকেছে।

জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত সেলিম জানিয়েছেন, তার কার্যালয়ে ৩১১ নম্বর কক্ষে বন্যা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। 

/এএম

আরও পড়ুন:
বন্যায় প্লাবিত ৩২ লাখ মানুষ, ডুবে গেছে পৌনে দুই লাখ হেক্টর জমির ফসল

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী