নওগাঁয় বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৯:২৮আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০২:০৫

নওগাঁয় পানিবন্দি একটি এলাকা (ফাইল ছবি)

নওগাঁয় বন্যার পানিতে ডুবে মো. আজিজার রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে বিলে কাজ করার সময় আজিজার নিখোঁজ হন। পরে বৃহস্পতিবার (১৭ আগস্ট) তার লাশ উদ্ধার করা হয়। নওগাঁ ফায়ার সার্ভিস ডিফেন্সের উপ-সহ পরিচালক একেএম মোরশেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজিজার রহমান মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের আলীদেওনা গ্রামের বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বুধবার বিকালে পাশের বিলে কাজ করার সময় আজিজার নিখোঁজ হন। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে আজ (বৃহস্পতিবার) বিকালে বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

একেএম মোরশেদ জানান, বন্যার পানিতে ডুবেই আজিজারের মৃত্যু হয়েছে। উদ্ধারের পর তার লাশ মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান