গোয়েন্দা পুলিশ পরিচয়ে লুট, ট্রাকসহ ৯টি গরু উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ২০:০৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২০:০৪

নারায়ণগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে লুট করা ১৭টি গরুর মধ্যে পাশ্ববর্তী আড়াইহাজার উপজেলা থেকে ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম। তিনি জানান, গত ১০ আগস্ট বৃহস্পতিবার রাতে কুমিল্লা থেকে ১৭টি গরু ঢাকায় নিয়ে যাওয়ার পথে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় আগমন সিএনজি স্টেশনের সামনে ডিবি পুলিশ পরিচয়ে ট্রাকটি গতিরোধ করা হয়। পরে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন সকালে আরিচাঘাট ট্রান্সপোর্টের মালিক আব্দুল খালেক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরে পুলিশ নরসিংদী বাসস্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। এছাড়া শুক্রবার সকালে আড়াইহাজার উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৯টি গরু উদ্ধার করে। বাকিগুলো উদ্ধারের প্রক্রিয়া চলছে, বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের