বাগমারায় বন্যায় ভেসে যাওয়া গৃহবধূর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৭, ০৩:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ০৩:৫৬

রাজশাহী রাজশাহীর বাগমারা উপজেলায় বন্যার পানিতে ভেসে যাওয়া জয়নব বিবি (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় শ্মশানঘাঁট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি রমজানপাড়া গ্রামের আবু সাঈদের স্ত্রী।

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বলেন, এই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রমজানপাড়া গ্রামের বন্যায় ডুবে যাওয়া রাস্তার ওপর দিয়ে হাঁটার সময় পানিতে পড়ে স্রোতে ভেসে যান জয়নব। সন্ধ্যা পর্যন্ত স্থানীয়রা চেষ্টা চালিয়েও তার সন্ধান পাননি। পরে তাদের সঙ্গে উপজেলা দমকল বাহিনীর ডুবুরিরাও এসে যোগ দেন। তাতেও তার খোঁজ মেলেনি। শুক্রবার (১৮ আগস্ট) সকালে স্থানীয়রা রমজনপাড়া থেকে প্রায় এক কিলোমিটার দূরে শালজোড় শ্মশানঘাঁট এলাকায় একজন নারীর লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে তার স্বামী আবু সাঈদ গিয়ে স্ত্রীর লাশটি শনাক্ত করেন।’

/এনআই/

আরও পড়ুন:
বগুড়ায় নদীতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের