তিতাস নদীতে নৌ-র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৭:১০আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:১০

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌ-র‌্যালি  ব্রাহ্মণবাড়িয়া গোয়াল খোলা সততা যুব ও সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে মাদক, বাল্যবিয়ে দুর্নীতি প্রতিরোধ, নারী নির্যাতনসহ জনসচেতনতামূলক বিভিন্ন বিষয় নিয়ে শহরের তিতাস নদীতে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে পৌর এলাকার ভাদুঘর বাজারস্থ নৌকা ঘাটে র‌্যালির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। এ সময় বিজিবি অবকাশ ক্যাম্পের সুবেদার আবু সাইদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌ-র‌্যালি  পরে র‌্যালিটি বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে ভাদুঘর নৌকা ঘাট থেকে বের হয়ে তিতাস নদীর বিভিন্ন পয়েন্ট ঘুরে শহরের আনন্দ বাজার নৌকা ঘাটে এসে শেষ হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেন, ব্যাতিক্রমী এই আয়োজনের মধ্য দিয়ে সমাজ সচেতন হবে। মাদক, বাল্যবিয়ে, দুর্নীতি প্রতিরোধ, নারী নির্যাতনসহ পানি বেষ্টিত এলাকার সাধারণ মানুষ সচেতন হতে পারবে। এই সংগঠনের মতো এলাকার সর্বস্তরের মানুষকে এ রকম সচেতনমূলক কাজে এগিয়ে আসবে বলে তিনি মনে করেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌ-র‌্যালি  নৌ-র‌্যালির আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী ইয়াছিন আরাফাত জানান, প্রত্যন্ত এলাকার মানুষ এখনও মাদক, বাল্যবিয়ে, দুর্নীতি প্রতিরোধ, নারী নির্যাতন বিষয়ে সচেতন নয়। তাদেরকে সচেতন করার জন্যই তাদের এই প্রয়াস।
আরও পড়ুন:

নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন ও রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম