আতঙ্ক ছড়াতেই গরুর হাটে বোমা সদৃশ বস্তু

সাভার প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৩

বোম সদৃশ বস্তুটি থেকে বালু, ঘড়ি ও কিছু তার উদ্ধার করেছে পুলিশ

আশুলিয়ার নরসিংহপুর এলাকার কোরবানির পশুর হাটে আতঙ্ক ছড়ানোর জন্য টাইম বোমা সদৃশ একটি বস্তু ফেলে রাখা হয়েছিল। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

গরুর হাটে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু

তিনি বলেন, শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে গরুর হাটে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ও ঘড়ি সেট করা একটি বড় প্যাকেট দেখতে পায় লোকজন। বোমা সদৃশ বস্তুটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন ক্রেতা-বিক্রেতারা। হাটে আতঙ্ক ছড়িয়ে পড়লে সকাল ১১টার থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই স্থান ঘিরে রাখে পুলিশ। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা শেষে নিশ্চিত হয় যে, ওই বস্তুটি বোমা নয়।

বোমাতঙ্কে খালি হয়ে যায় পশুর হাটের একাংশ

ওই বস্তুটি থেকে বালু, একটি ঘড়ি, কিছু জড়ানো তার উদ্ধার করেছে পুলিশ। বোম্ব ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার ওসি আব্দুল আওয়াল।

এ সংক্রান্ত সংবাদ:

গরুর হাটে বোমা সদৃশ বস্তু, যাচ্ছে বোম্ব ডিসপোজাল ইউনিট

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের