লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ নিহত ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৬

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলেসহ নিহত ৪

লক্ষ্মীপুরে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী বাবা ও ছেলেসহ চার জন নিহত ও আরও একজন আহত  হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কের সদর উপজেলার মান্দারী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোক্তার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, স্থানীয় আবিরখিল গ্রামের ডা. ইউছুফ ও তার ১২ বছরের ছেলে ইকবাল সাকিব, পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান এবং অটোরিকশা চালক মোমিন উল্লাহ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস উপজেলার মান্দারীতে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিন জন নিহত ও দুই জন আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মোমিন মারা যান।

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোক্তার আহমেদ জানান, মরদেহগুলো উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়তে পারেন: প্রিয়জনদের সঙ্গে নড়াইলে মাশরাফির ঈদ

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী