মানিকগঞ্জে দুই মন্দিরের ১৫ মূর্তি ভাঙচুর

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

মানিকগঞ্জের সিংগাইরে মূর্তি ভাঙচুর, ছবি- প্রতিনিধি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শোলাই বাঙ্গালা গ্রামে দু’টি মন্দিরের ভেতরে থাকা ১৫টি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতের কোনও এক সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ আলামত সংগ্রহ করেছে। সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন এবং মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ রাজবংশী এ তথ্য জানান।
সন্তোষ রাজবংশী বলেন, ‘মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন মন্দির প্রাঙ্গণে ভাঙচুর করা মূর্তিগুলো এলোমেলো পড়ে থাকতে দেখে মন্দির কমিটিকে খবর দেয়। পরে সিংগাইর থানা পুলিশের একটি ক্রাইমসিন দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।’

মন্দির কমিটির অন্যান্য সদস্যরা জানান, মন্দিরের দখলে থাকা খাস জমি নিয়ে বিরোধের জের ধরে মূর্তি ভাঙচুর করা হয়েছে।

সিংগাইর থানার ওসি খন্দকার ঈমাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে।

/এসএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি