প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ স্ট্যাটাস, অধ্যক্ষের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:১২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

৫৭ ধারা

ফেসবুকে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার এক বেসরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ১০ টায় উলিপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার আসামি মাহবুবুর রহমান উলিপুরের থেতরাই এ.জে কলেজের অধ্যক্ষ। মামলার বাদী আবু সাঈদ সরকারের দাবি, ‘থেতরাই এ.জে কলেজকে এমপিওভুক্ত না করায় মাহবুবুর রহমান ক্ষুব্ধ হয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেন।’

আবু সাঈদ সরকার বলেন, ‘৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও অশালীন স্ট্যাটাস পোস্ট করেন মাহবুবুর রহমান। এ নিয়ে তার সঙ্গে আমার ফোনে কথা হলে তিনি ভুল স্বীকার করে প্রায় ১৬ ঘণ্টা পর ওই স্ট্যাটাস ডিলিট করে দেন। কিন্তু স্ট্যাটাস ডিলিট করার পরও এ নিয়ে স্থানীয় লোকজনসহ আওয়ামী লীগ নেতাদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলাটি করি।’

মাহবুবুর রহমান মোবাইল ফোনে এ প্রতিনিধিকে বলেন, ‘স্থানীয় এক প্রাইমারি স্কুলের গভর্নিং বডির সদস্য নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন আমার ফেসবুক আইডি হ্যাক করে ওই পোস্ট দিয়েছে। পোস্টটি আমার দেওয়া নয়।’

ওসি আব্দুল্লাহ আল সাঈদ বলেন, ‘মাহবুবুর রহমান গা ঢাকা দেওয়ায় এখনও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের