চুয়াডাঙ্গায় অপহৃত দুই স্কুলছাত্রীকে ঢাকা ও কুষ্টিয়া থেকে উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩

চুয়াডাঙ্গায় অপহৃত দুই স্কুলছাত্রীকে ঢাকা ও কুষ্টিয়া থেকে উদ্ধার

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকা থেকে অপহৃত পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে রাজধানীর গুলশান থেকে উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে আলমডাঙ্গা থেকে অপহৃত নবম শ্রেণির আরেক স্কুলছাত্রীকে কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে রাতে তাদের উদ্ধার করা হয়। স্কুলছাত্রী অপহরণে জড়িত থাকার অভিযোগে আরাফাত আলম মল্লিক ওরফে রবিন (২০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, গত রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে পঞ্চম শ্রেণির ওই স্কুলছাত্রী দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এসময় পাশের মাঝের পাড়ার সাইদার রহমানের ছেলে আরাফাত আলম মল্লিক রবিন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন অপহৃতের বাবা আমিনউদ্দীন আহমেদ বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় রবিনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে। অপহরণের তিন দিন পর বুধবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী আরাফাত আলম মল্লিক রবিনকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত ১৮ আগস্ট দুপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের হাজী পাড়া নামক স্থান থেকে অপহৃত হয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া এলাকার ইমরান ওরফে রুবেলসহ তিন জন তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অপহৃতের বাড়ির সদস্যরা অনেক খোঁজাখুজির পর তাকে না পেয়ে গত ২৬ আগস্ট ইমরানসহ তিন জনের নাম উল্লেখ করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ গত বুধবার রাতে ভেড়ামারা বাসস্ট্যান্ড থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, অপহৃত স্কুল ছাত্রীদের বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকালে তাদের চুয়াডাঙ্গা আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

আরও পড়তে পারেন: হাতিয়ায় আ.লীগের পাল্টাপাল্টি হামলা: ২৫০ জনকে আসামি করে মামলা

/জেবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী