সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৪

সাতক্ষীরা সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভোরে হরিশখালি গ্রামের খোলপেটুয়া নদীর ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে যায়।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, দীর্ঘদিন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলার পরও তারা কোনও পদক্ষেপ নেয়নি। বৃহস্পতিবার ভোর রাতে প্রবল জোয়ারের চাপে বেড়িবাঁধটি ভেঙে যায়। এতে প্রতাপনগর ও হরিশখালি গ্রাম প্লাবিত হয়। শুক্রবার সকালে এলাকাবাসী সেচ্ছাশ্রমে বাঁধটি সংস্কার করেছে। তবে দুপুরে আবার জোয়ার আসলে কী হবে বলা যাচ্ছে না।

তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডকে ঘটনাটি রাতেই বলা হলে তার এখনও পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেননি।

এ ব্যাপরে পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী অপূর্ব ভৌমিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ