পুতিন ও শি ‘ক্ষতি করার’ পরিকল্পনা করতে এক হচ্ছেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৪, ১২:১৯আপডেট : ১৭ মে ২০২৪, ১২:১৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতি করার পরিকল্পনা করতে এক হচ্ছেন বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৬ মে) নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন অভিযোগ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, ‘চীনের প্রেসিডেন্ট শি, আমি তাকে ভালোভাবে চিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তাকেও আমি ভালোভাবে চিনি।’

এসময় তিনি বলেন, ‘তারা এখন একসঙ্গে পরিকল্পনা নিয়ে কাজ করছেন। যেখানেই তারা একত্রিত হন সেখানেই তারা ক্ষতি করেন। কেননা, তারা এমনটাই ভাবেন, ক্ষতি করার কথা।’

প্রেসিডেন্টের দায়িত্বে থাকাকালীন শির সঙ্গে সুসম্পর্ক ছিল ট্রাম্পের । ২০১৭ সালে তার মার-এ-লাগো রিসোর্টে চীনা এই নেতাকে আমন্ত্রণও জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী বছরগুলোতে শিকে ‘শত্রু’ বলে অভিহিত করেছিলেন তিনি।

এদিকে, পুতিনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বরাবরই শীতল ছিল।

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন দুইদিনের সফরে চীনে অবস্থান করছেন পুতিন। আজ দেশটির হেইলংজিয়াং প্রদেশের হারবিনে বাণিজ্য মেলা পরিদর্শন করবেন তিনি। এসময় উভয় দেশের মধ্যকার ক্রমবর্ধমান বাণিজ্য নিয়ে দুই দেশের নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী