দেশের বৃহত্তম পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাগেরহাট প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩২

  চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বাগেরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরিসহ আনুষ্ঠানিকতা শুরু করতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। খড়-মাটির উপর রং দিয়ে প্রতিমাগুলোকে নিপুনভাবে সাজাতে ব্যস্ত তারা। এ বছর বাগেরহাটের ৯টি উপজেলায় ৬০৫টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও ব্যক্তি উদ্যোগে বাগেরহাটের শিকদার বাড়িতে দেশের বৃহত্তম পুজামণ্ডপ তৈরি করা হচ্ছে। শেষ মুহূর্তে এই পূজামণ্ডপে ৬৫১টি প্রতিমার শৈল্পিক রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন কারু ও প্রতিমা শিল্পীরা।

এছাড়া জেলার বেশ কয়েকটি মন্দিরে শতাধিক প্রতিমার মণ্ডপ তৈরি হচ্ছে। এর মধ্যে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের কাড়াপাড়া গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমের সার্বজনীন পূজা মন্দির, চুলকাঠি বাজারের বণিকপাড়া সার্বজনীন পূজা মন্দির, পোলঘাট সার্বজনীন পূজা মন্দির এবং ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের বেতাগা মোমতলা সার্বজনীন পূজামণ্ডপেও চলছে বেশি সংখ্যক প্রতিমা তৈরির প্রতিযোগিতা।

২০১০ সাল থেকে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে ব্যক্তি উদ্যোগে বাগেরহাট তথা দেশের বৃহত্তম দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। বাগেরহাটে দুর্গা উৎসব মানেই শিকদার বাড়ির দুর্গা পূজা। লিটন সিকদার নামে এক ব্যবসায়ী মহাধূমধামে এই দুর্গা পূজার আয়োজন করে আসছেন। দিন দিন সেখানে প্রতিমার সংখ্যাও বাড়ছে। গত বছর ছিল ৬০১টি প্রতিমা। এবছর এই মণ্ডপে ৬৫১টি প্রতিমা তৈরি করা হয়েছে। এই পূজামণ্ডপের আয়োজক ডা. দুলাল শিকদার ও তার ব্যবসায়ী ছেলে লিটন শিকাদারের দাবি প্রতিমার সংখ্যার দিক দিয়ে এটা শুধু দেশেই নয় পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পূজামণ্ডপ।

শিকাদার বাড়িতে দেশের বৃহত্তম পূূজামণ্ডপ

প্রতিমা শিল্পি মিলন বাছাড় বলেন, ‘এখানে পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারতের চার যুগের দেব-দেবীর নানা কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরি করা হয়েছে। পাঁচ মাস ধরে ১৫ জন কারিগর তাদের নিপূণ হাতে প্রতিমা তৈরির কাজ করছেন। শেষ সময় রং তুলির কাজ পুরোদমে চলছে। এবছর এখানে বিশেষ আকর্ষণ থাকছে পুকুরের মাঝখানে ৪০ ফুট উঁচু ভাসমান মন্দির। যেখানে সবার উপরে থাকবে শীব ঠাকুর। এরপর রামকৃষ্ণ পরমহংসদেব ও সারদা দেবী। আরও থাকবেন স্বামী বিবেকানন্দ।’

স্থানীয় বাসিন্দা খুলনা বেতারের নাট্য শিল্পি সুব্রত মজুমদার বলেন, ‘শিকদার বাড়ির পূজামণ্ডপের জন্য হাকিমপুর গ্রাম আজ দেশ-বিদেশে সবার কাছে পরিচিত। আমরা সব ধর্মের মানুষ এই দুর্গা উৎসবে মিলিত হই। দুর্গা উৎসব যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় তার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

শিকাদার বাড়িতে দেশের বৃহত্তম পূূজামণ্ডপ

আয়োজক লিটন সিকদার বলেন, ‘২০১০ সাল থেকে আমি দুর্গা পূজার আয়োজন করে আসছি। প্রথম বছর ২০১টি প্রতিমা দিয়ে শুরু হয়। স্থানীয় লোকজনের উৎসাহে দিন দিন প্রতিমার সংখ্যা বাড়ছে। প্রতি বছর হাকিমপুর গ্রামে দেশের বিভিন্ন স্থানসহ দেশের বাইরে থেকেও দর্শনার্থীরা দেখতে আসে।’

জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জি জানান, দুর্গোৎসব উপলক্ষ্যে আমাদের সব প্রস্তুতি ভালোভাবে চলছে। বিগত বছরের তুলনায় এই বছর আমাদের অনুষ্ঠান মহা-আড়ম্বরপূর্ণ হবে। ধর্ম যার যার উৎসব সবার। তাই এ উৎসবে বাগেরহাটের সব ধর্মের মানুষ সমানভাবে আনন্দ করবে বলে তিনি আশা করেন।

শিকাদার বাড়িতে দেশের বৃহত্তম পূূজামণ্ডপ

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, ‘বাগেরহাট জেলায় এবছর ৬০৫টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলার শিকদার বাড়িতে দেশের বৃহত্তম দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সেখানে অনেক ভিআইপি আসেন। তাই এই মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা আলাদাভাবে করা হয়।’

আরও পড়তে পারেন: ‘রোহিঙ্গা নিয়ে যারা দুর্ভিক্ষের দুঃস্বপ্ন দেখছে তারা বোকার স্বর্গে বাস করছে’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী