রোহিঙ্গা সংকটের সময় খালেদা বিদেশে কেন: ওবায়দুল কাদের

কক্সবাজার প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪১

কক্সবাজারে ওবায়দুল কাদের (ছবি: প্রতিনিধি) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রোহিঙ্গাদের এই সংকটে বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে কেন? দুর্দশাগ্রস্ত মানুষের ব্যাপারে তার মাথা-ব্যাথা নেই। শুরু থেকে রোহিঙ্গাদের পাশে আছে আওয়ামী লীগ। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে।’

মঙ্গলবার (২৬  সেপ্টেম্বর)  দুপুরে কক্সবাজার জেলার সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধনী উপলক্ষে শহরের গোলদীঘির পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের এই সম্প্রীতি ধরে রাখতে হবে। কোনও অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

জেলা প্রশাসন, সরকারি দলসহ স্থানীয়দের সাধুবাদ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘কঠিন সময়ে সবাই রোহিঙ্গাদের সাহায্যে এগিয়ে এসেছে। এখানকার মানুষ মানবিক ও উদারতার পরিচয় দিয়েছে।’ 

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রনজিৎ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুর রহমান বদি এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, জেলা প্রশাসক মো. আলী হোসাইন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

আরও পড়ুন- রোহিঙ্গারা যতদিন আসবে আমরা ততদিন আশ্রয় দেবো: স্বরাষ্ট্রমন্ত্রী

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী