মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মিন্টু বসুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

বরিশাল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ২১:০২আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ২১:০২

মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মিন্টু বসুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

বরিশালের বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু সংগঠক মিন্টু বসু মঙ্গলবার রাত ১০টা দিকে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। রাষ্ট্রীয় সম্মান দেখানোর পর বুধবার বিকালে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নগরীর শীতলাখোলা বাসায় হঠাৎ তার শরীরিক অবস্থার  অবনতি হলে তাকে আরিফ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকাল ১০টায় মরদেহ প্রথমে তার সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটারেনিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শ্রদ্ধা জানানোর পর  মুক্তিযোদ্ধা সংসদ ও  বরিশাল প্রেসক্লাবে নিয়ে যাওয়া হয়। পরে তার মরদেহ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে বেলা ১২টা পর্যন্ত রাখা হয়। সকল স্তরের নাগরিক শ্রদ্ধা ও রাষ্ট্রীয় সম্মান জানানোর পর বিকালে তার মরদেহ বরিশাল মহাশ্মশান ঘাটে নেওয়া হয়। সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় ।

আরও পড়তে পারেন: বগুড়ায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে যৌথ অভিযান, ব্যাটারি রিকশা ধ্বংস

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী