অর্থ-পেশিশক্তি যেন গণতন্ত্রকে প্রভাবিত করতে না পারে: রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ২১:২৬আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ২১:২৬

অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হচ্ছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘অর্থ, পেশিশক্তি, ক্ষমতা যেন নির্বাচন ও গণতন্ত্রকে প্রভাবিত না করতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক। গণতন্ত্র উন্নয়নকে বেগবান করে। তাই সমাজের প্রতিটি স্তরে গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নের জন্য প্রয়োজন গণতন্ত্রের বিকাশ ও রাজনৈতিক স্থিতিশীলতা।’

কিশোরগঞ্জের কটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘পদ্মা সেতুর মতো বৃহৎ প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এটা কম কথা নয়। আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। তবে আমাদের মনে রাখতে হবে উন্নয়নের জন্য প্রয়োজন গণতন্ত্রের বিকাশ ও রাজনৈতিক স্থিতিশীলতা। আমাদের দায়িত্ব হবে গণতান্ত্রিক রীতিনীতি চর্চার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান ও অর্থবহ করা। দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে আমাদের সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে।’

বিদ্যালয়ের ৭৫ বছরপূর্তি উদযাপনে উপস্থিত ছাত্রছাত্রীদের দেশের উন্নয়ন সম্পর্কে তিনি আরও বলেন, ‘২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব পালন করব। ওই সময়ে আমরা দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে সার্বিক পরিকল্পনা গ্রহণ করেছি। দেশকে সেই লক্ষ্যে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাঠোর পরিশ্রম করতে হবে।’

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাবেক সচিব শফিক আলম মেহেদি, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত ওসমান শুক্কুর আলী।

এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ কটিয়াদীর ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন। দুপুর ১টায় রাষ্ট্রপতি সড়কপথে কিশোরগঞ্জ শহরের নিজ বাসভবন থেকে কটিয়াদী যান। কটিয়াদি কলেজ মাঠে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সেখানে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক উদ্বোধন করেন।

কটিয়াদি থেকে রাষ্ট্রপতি বিকালে সড়কপথে কিশোরগঞ্জ সার্কিট হাউসে যান। সেখানে সন্ধ্যা ৭টায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী সমিতির সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জেলা সদরের খরমপট্টি এলাকায় রাষ্ট্রপতি নিজ বাসভবনে রাত্রিযাপন করেন। বুধবার (১১ অক্টোবর) বিকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের