ফেনীতে খালেদা জিয়ার দুপুরের খাবারের মেন্যুতে ৩০ পদ

রফিকুল ইসলাম, ফেনী
২৮ অক্টোবর ২০১৭, ১৫:১৪ আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৫:১৪

খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে যাত্রাবিরতি করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ কেন্দ্রীয় নেতারা। নামাজ ও দুপুরের খাবার জন্য এই বিরতি। খালেদাসহ নেতাদের আপ্যায়নে ৩০ পদের খাবারের আয়োজন করা হয়েছে ফেনী সার্কিট হাউজে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাবারের তালিকায় রয়েছে কই, কাতল, ইলিশ, পাবদা, চিংড়ি ও কোরালসহ সাত পদের মাছ, তিন পদের মাংস এবং বেশ কয়েক পদের সবজি ও ভর্তা। এছাড়া সঙ্গে রয়েছে খালেদা জিয়ার নিজ সংসদীয় আসন পরশুরামের বিখ্যাত খণ্ডলের মিষ্টি ও  সোনাগাজীর চরাঞ্চলের দই, সন্দেশসহ বিভিন্ন পিঠাপুলি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়ে বলেন, ‘তিন শতাধিক নেতাকর্মী ও সংবাদকর্মীদের জন্য এই আয়োজন করেছে জেলা বিএনপি। আর স্বেচ্ছাসেবক হিসেবে রেয়েছেন জেলা যুবদলের নেতারা।’  ফেনী সার্কিট হাউজে এই খাওয়া-দাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা

/এফএস/
সম্পর্কিত
ফ্যাসিবাদী শক্তি জ্বালাও-পোড়াও করে আবার ফিরতে চাইছে: রিজভী
আগুন দিয়ে পালানোর সময় ২ জনকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতারা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির