১৪ মাস পর দুই কিশোরকে ফেরত দিয়েছে ভারত

হিলি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৫:৩৬আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৬:০৯

 বাংলাদেশি দুই কিশোরকে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারত

অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি কিশোরকে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারতের অভিবাসন পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সুমন ভুইয়া (১৫) ও মেহেদী হাসানকে (১৬) বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

দেশে ফেরত আসা সুমন ভুইয়া ফরিদপুর জেলার নাগরকান্দা উপজেলার গুড়াইল গ্রামের উমেদ ভুইয়ার ছেলে এবং মেহেদী হাসান সিরাজগঞ্জ জেলা সদরের কালিগাতি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। 

ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি মো. নাজির হোসেন বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. আফতাব হোসেনের কাছে ওই দুই কিশোরকে ফেরত দেন। এসময় সেখানে ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তী ও বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব উল আলম, ভারতের বালুঘাট শোভায়োন হোমেন সুপারেনটেনডেন্ট দাওয়া দর্জি শেফা,কো অর্ডিনেটর সুরুজ দাসসহ বিজিবি-এসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক দুই বাংলাদেশি কিশোরকে ১৪ মাস পর ফেরত দিয়েছে ভারত

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো.আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ১৪ মাস আগে সুমন ভুইয়া ও মেহেদী হাসান নামের দুই কিশোর কোনও কাগজপত্র ছাড়া অবৈধ পথে ভারতে বেড়াতে যায়। পরে তারা ভারতের হিলি থেকে বেঙ্গালুর যাওয়ার জন্য বালুরঘাট রেলস্টেশনে গেলে বিএসএফের সদস্যরা তাদের আটক করেন। বিএসএফ তাদের থানায় হস্তান্তর করলে পুলিশ তাদের আদালতে হাজির করে। বয়স কম হওয়ার কারণে আদালত তাদের বালুরঘাট শিশু শোধনাগারে পাঠায়। সেখানে তারা ১৪ মাস আটক ছিল। দুই দেশের মাঝে কাগজপত্র আদান-প্রদানের পর তারা ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা মুক্তি পায়। আজ ভারতীয় অভিবাসন পুলিশ তাদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে আমরা তাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিয়েছি। 

আরও পড়তে পারেন: নওগাঁয় পুলিশের বাধায় বিএনপির মিছিল পণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের