ব্রাহ্মণবাড়িয়ায় দুই রোহিঙ্গা নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ১৪:৫০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ১৪:৫০

ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক দুই রোহিঙ্গা নারী

ব্রাহ্মণবাড়িয়া শহরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে শহরের কাউতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রোহিঙ্গা নারীরা হলেন, শুকতারা উরফে নিপা ও হোসনে আরা। তাদের বাড়ি মিয়ানমারের আরকান জেলার মন্ডু থানার শ্রাও গ্রামে। এই দুই রোহিঙ্গা নারী কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন। তারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তারা পাসর্পোট করার উদ্দেশে ঢাকা যাচ্ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের কাউতলি এলাকায় সিএনজিতে তল্লাশি চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে তারা ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট করার জন্য দালালের মাধ্যমে ঢাকা যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত দালালকে ডিবি পুলিশের সদস্যরা আটক করতে পারেনি। আটক দুই নারীকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে। 

আরও পড়ুর: নিখোঁজের সাতদিন পর যুবকের লাশ উদ্ধার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের