যেখানে আছি নিরাপদে আছি: বিশ্বজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ইউনুস

মাগুরা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ০৭:৫০আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ০৭:৫৬

বিশ্বজিৎ হত্যা মামলা ‘যেখানে আছি নিরাপদে আছি’— মোবাইল ফোনে এমনটিই জানিয়েছে আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ইউনুস খন্দকার। বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে এমন তথ্যই জানিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এই আসামির পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানান, গত তিন বছরে দুয়েকবার ফোনে কথা হলেও কখনও দেখা হয়নি ইউনুসের সঙ্গে। ইউনুসকে নির্দোষও মনে করে তার পরিবার।
মাগুরার সদর উপজেলার গাংনালিয়া গ্রামের ইয়াকুব খন্দকারের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে ইউনুস সবার ছোট। ইউনুসের বড় ভাই ইউসুফ খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইউনুস গত তিন বছরে একবারও বাড়ি আসেনি। আমি তাকে ফোনে বলেছিলাম, বাবা খুব অসুস্থ। তাকে নিয়ে কোথাও দেখা করি। কিন্তু সে তাতেও রাজি হয়নি।’
ইউনুসের গ্রামের বাড়ি কোন নম্বর থেকে ইউসুফের কাছে ইউনুস ফোন করেছিল, জানতে চাইলে ইউসুফ বলেন, ‘ইন্টারনেটের নম্বর থেকে ফোন করেছিল, যা আমাদের দেশের অপারেটরের সঙ্গে মেলে না।’ তবে সেই নম্বরটিও ডিলিট হয়ে গেছে জানান তিনি।
ইউসুফ আরও বলেন, ‘আমার ভাই রাজনীতি করত, সেটা জানি। তবে ছোট থেকে তাকে যেমন দেখেছি, তাতে অস্ত্র নিয়ে কোনও মানুষকে আঘাত করার মতো ছেলে সে নয়। বিশ্বজিৎ হত্যার ফুটেজে দেখেছি, আমার ভাই অন্যদের নিবৃত্ত করার চেষ্টা করছিল।’
ইউনুসের বাবা ইয়াকুব খন্দকার পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত ক্যাশিয়ার। প্রায় ৯০ বছর বয়সী ইয়াকুব খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে যেখানেই থাকুক, সে যদি আদালতে হাজির হয়ে মামলা চালায় তাহলে অবশ্যই নির্দোষ প্রমাণিত হবে।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বলেন, ‘ইউনুস সম্পর্কে কোনও তথ্যই আমার জানা নেই।’

/এমও/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান