‘টিটু রায়কে গ্রেফতার করতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে’

রংপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৭, ১৯:৪০আপডেট : ১২ নভেম্বর ২০১৭, ১৯:৪০

‘টিটু রায়কে গ্রেফতার করতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে’ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ বলেছেন, ‘রংপুরের ঠাকুরপাড়া গ্রামে ফেসবুকের যে স্ট্যাটাস নিয়ে তাণ্ডব চালানো হয়েছে সেই আইডি ভুয়া (ফেক) কিনা তা তদন্ত শেষ না করে বলা সম্ভব নয়। যার নামে ফেসবুক আইডি ছিল সেই টিটু রায়কে গ্রেফতার করতে পারলে সব তথ্য বেরিয়ে আসবে। তাকে গ্রেফতার করে তার কাছ থেকে সেই আইডির পাসওয়ার্ড দিয়ে ফেসবুক ওপেন করে এরপর ফরেনসিক পরীক্ষা করার রিপোর্ট পাওয়ার পরই আমরা বলতে পারবো আপত্তিকর স্ট্যাটাসটি কে আপলোড করেছে।

রবিবার (১২ নভেম্বর) বিকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিআইজি ফারুখ বলেন, ‘টিটু রায়কে অশিক্ষিত বলা হচ্ছে। অশিক্ষিত হলেই ফেসবুক চালানো যায় না এটা ঠিক নয়। এটা আঙুল আর আইকিউয়ের ব্যাপার।’

তবে ফেসবুক আইডির মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার কথা বলে গুজব তৈরি করে হিন্দু পাড়ায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাণ্ডব চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজটি করেছে।’

ডিআইজি সাংবাদিকদের বলেন, ‘প্রকৃত অপরাধীকে গ্রেফতার করার সুযোগ পুলিশকে না দিয়ে কুচক্রীমহল যে তাণ্ডব চালিয়েছে তা কোনও অবস্থাতেই বরদাশত করা হবে না। দায়ীদের গ্রেফতার করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। হামলাসহ তাণ্ডবের সব ছবি ও ভিডিও আমাদের কাছে আছে, আমরা সেসব দেখে দোষীদের চিহ্নিত করে ব্যাবস্থা নেবো।’

এর আগে তিনি কমিউনিটি পুলিশের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে দেন। এ সময় রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অপরদিকে, তদন্ত কমিটির প্রধান রংপুরের এডিএম আবু রাফা মো. রাকিব ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথা বলে সাংবাদিকদের বলেছেন, প্রাথমিকভাবে যে ফেসবুকের স্ট্যাটাস নিয়ে কথা বলা হচ্ছে, ওটা ফেক আইডি বলেই মনে হয়। তারপরেও পুরো বিষয় আমরা তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।’

এসময় তদন্ত কমিটির অপর দুই সদস্য উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান তার সঙ্গে ছিলেন।

/এআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান