বেনাপোল থেকে বিপুল পরিমাণ ২ ও ৫ টাকার নোট উদ্ধার

বেনাপোল প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ১৪:১৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৪:৫৮

বেনাপোল থেকে উদ্ধার করা এক লাখ ৩২ হাজার টাকার ৫ ও ২ টাকা নতুন নোট

বেনাপোল থেকে এক লাখ ৩২ হাজার টাকার বাংলাদেশি ২ টাকা ও ৫ টাকার নতুন নোট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। বুধবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি স্কুলব্যাগ ভর্তি বাংলাদেশি নতুন ২ ও ৫ টাকার নোট ভারতে পাচার করা হচ্ছে। এ খবরের ভিত্তিতে বিজিবির সিপাহী সিদ্দিকুর রহমান টাকার ব্যাগটি ভারতে ঢোকার মুহূর্তে এক কুলির কাছ থেকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২ টাকার নোটের ১২ হাজার ও ৫ টাকার নোটের ১ লাখ ২০ হাজার টাকা পাওয়া যায়। টাকাগুলোর মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি।

৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, ‘উদ্ধারকৃত টাকা বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হবে।’

আরও পড়ুন: জয়পুরহাটে নবান্ন উৎসব উদযাপন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম