যশোরে নিজ বাড়িতে দিনমজুর খুন

যশোর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৩:১৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৩:১৬

যশোর যশোরের মণিরামপুর উপজেলায় আকবর আলী (৫৫) নামে এক দিনমজুর খুন হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে  উপজেলার কৃষ্ণবাটি গ্রামের নিজ ঘরের বারান্দায় তাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আকবার যশোর সদরের ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। তিনি হেলাঞ্চি কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়ে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা।  

তবে আকবরের স্ত্রী হালিমা পূর্বশত্রুতার জেরে তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে বলেন, ‘শুক্রবার  গভীর রাতে চার-পাঁচজন ঘরে ঢুকে আমাদের দুজনের মুখ বেঁধে ফেলে এবং আমাকে হত্যা করার চেষ্টা করে। তখন আমার স্বামী তাদের বলেন, “তোরা তাকে না মেরে আমাকে মার।” এই কথা শুনে ওরা আমার স্বামীকে হত্যা করে।’

আকবরের ভাই আজগার আলী বলেন, ‘আমার ভাই খুন হতে পারেন না। এরমধ্যে রহস্য আছে।’

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘নিহতের দুহাতে আঘাতের চিহ্ন এবং লাশের পাশে একটি ওড়না ছিল। রহস্য উদঘাটনে নিহতের স্ত্রী ও ছেলে-মেয়েকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি