আমনের দাম বেশি, কৃষকের মুখে হাসি

মাগুরা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ১১:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ১১:৩২

আমনের ন্যায্যমূল্য পেয়ে খুশি কৃষকরা গত কয়েক বছর আমনের সঠিক দাম না পাওয়ায় হাসি ছিল না কৃষকের মুখে। উৎপাদন খরচ না ওঠায় নবান্নের আনন্দ ছিল না খুব বেশি। তবে এবার দাম বেশি থাকায় স্বস্তিতে মাগুরার কৃষকরা। কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ দাম পেয়ে খুশি তারা।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় ৫৭ হাজার ৮৫০ হেক্টর জমিতে আমনের চাষ করা হয়। সর্বমোট আমন উৎপাদনের পরিমাণ এক লাখ ৬০ হাজার ১৮০ মেট্রিক টন।

সদর উপজেলার লক্ষীকান্দর এলাকার কৃষক সুশান্ত বিশ্বাস বলেন, ‘এ বছর আমি দুই বিঘা জমিতে আমন চাষ করেছিলাম। গত বছর যেখানে আমন বিক্রি করেছি ৬৫০ টাকা মণ দরে এবার তা বিক্রি করেছি ১০০০ টাকা মণ।’

সদর উপজেলার কাটাখালী গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘তিন বিঘা জমিতে আমন চাষ করে গত বছর ৩৫ হাজার টাকায় ধান বিক্রি করেছি। এ বছর একই পরিমাণ জমিতে চাষ করে ইতোমধ্যে ৫০ হাজার টাকার ধান বিক্রি করেছি, আরও ধান রয়েছে।’ আমন ধান

শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের কৃষক আজাদ মিয়া বলেন, ‘এবার আবহাওয়া, সারের প্রাপ্যতা সবই অনুকূলে ছিল। এছাড়াও গত কয়েক বছর অব্যাহত লোকসানের কারণে অনেক কৃষকই এবার আমন রোপণ করেনি। এসব কারণেই হয়তো কৃষক এবার ন্যায্যমূল্য পাচ্ছে। আমরা কৃষকরা সত্যিই খুব খুশি।’

শহরের সাজিয়ারা এলাকার মিলার সিরাজুল ইসলাম বলেন, ‘যেহেতু এবার আমনের দাম বেশি, সরকারেরও উচিত হবে আমন সংগ্রহ অভিযানে সেভাবেই মূল্য নির্ধারণ করা। নইলে মিলার, কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হবে।’

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা গোবিন্দ্র দাস বলেন, ‘আবহাওয়া এবার অনুকূল ছিল। এছাড়া সারের সরবরাহও ভালো ছিল। সব মিলে এবার উৎপাদন ভালো হয়েছে। কৃষক মূল্যও পাচ্ছে ভালো। সব মিলে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে এটাই বড় কথা।’

আরও পড়ুন- লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদনের আশা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের