নাটোরে পৌর মেয়রের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা

নাটোর প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২১:২৭

নাটোরের বাহাদুর শাহ পার্কে বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় পৌর মেয়র ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ৩ পৌরবাসী। সোমবার বিকালে মামলাটি দায়ের করা হয়।

নাটোরের পৌর মেয়র উমা চৌধুরী জলি বাদীপক্ষ পার্কে দোকান নির্মাণের বিরুদ্ধে আদালতের কাছে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছেন। পাশাপাশি পার্কটিকে ব্যবহার উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মেয়রের প্রতি আদেশও আশা করছেন। তবে শুনানি শেষ হলেও এ বিষয়ে কোনও আদেশ দেননি আদালত।

বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম ও মামলা সূত্রে জানা যায়, সোমবার বিকালে শহরের নজরুল মঞ্চের সভাপতি গোলাম কামরান, ১৯৭৫ সালের জাতীয় সাঁতার চ্যাম্পিয়ন আজিজার রহমান খান চৌধুরী এবং সুজনের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম বাদী হয়ে সদর সিনিয়র সহকারী জজ আদালতে এই মামলা দায়ের করেন।

মামলায় বাদীরা জানান, ১৯৫৭ সালে শহরের পিলখানা মোড়ে লালদীঘির পশ্চিম পাশে পৌনে নয় শতক জায়গায় বাহাদুর শাহ পার্ক প্রতিষ্ঠা করা হয়। পার্কের জায়গাটি ‘ক তপশীলভুক্ত’ হলেও সম্প্রতি সেটিকে ‘খ তপশীলভুক্ত’ দেখিয়ে নাটোর পৌরসভার মেয়র সেখানে বাণিজ্যিক ভবন নির্মাণের গোপন টেন্ডার আহ্বান করেন। বিষয়টি জানার পর তারা বিভিন্ন ভাবে পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও তাদেরকে সিদ্ধান্ত থেকে সরাতে না পেরে মামলা দায়ের করেছেন।

পৌর মেয়র উমা চৌধুরী জলি মামলার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি এখনও মামলার কপিটি হাতে পাননি।

এক প্রশ্নের জবাবে মেয়র জলি বলেন, ‘পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’ তবে ‘ক তপশীলভুক্ত’ সম্পত্তিকে ‘খ তপশীলভুক্ত’ দেখিয়ে মার্কেট নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনও মন্তব্য করেননি। পৌরসভার প্রকৌশলীর সঙ্গে কথা বলে এ বিষয়ে তিনি মন্তব্য করতে পারবেন বলে জানান।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের