আ.লীগকে আবারও আলোচনায় বসার আহ্বান মির্জা ফখরুলের

ঠাকুরগাঁও প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ২৩:২১আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ২৩:৪৫

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আওয়ামী লীগকে আবারও আলোচনা ও সমঝোতায় বসার আহবান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জেদ করে দাম্ভিকতা  ও অহংকার নিয়ে বসে থাকলে জনগণ ক্ষমা করবে না।  

রবিবার রাত ৮টায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে আয়োজিত তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিসহ আওয়ামী দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। মানুষের অধিকার হরণ করে বেশিক্ষণ ক্ষমতায় টিকে থাকা যায় না।  

বিএনপি সঠিক রাজনীতি করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিএনপির শক্তি জনগণের কাছে। মানুষ আবারও জেগে উঠেছে গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষা করতে। ন্যায় বিচার, নিজের অধিকার আদায়ে মাঠে নেমেছে। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, ক্ষমতা ছেড়ে দিন। মানুষ এ সরকারকে দেখতে চায় না।

এখন বসে থাকবার সময় নয়। যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তবে তারা জনগণের সমর্থন পাবে না বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, প্রধান বিচারপতিকে পদত্যাগ করিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন। ১/১১-ফখরুদ্দিন ও মঈন উদ্দিন সরকারের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ।

পরে জেলা ছাত্রদল আয়োজিত তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের