ভালুকা থেকে জিহাদি বই ও লিফলেটসহ নব্য জেএমবি সদস্য গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৭, ১৭:৩৫আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ২০:১২

গ্রেফতার নব্যজেএমবি’র সদস্য তারেক মোহাম্মদ

ময়মনসিংহের ভালুকা থেকে জেহাদি বই ও লিফলেটসহ তারেক মোহাম্মদ (২২) নামে নব্যজেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২০ নভেম্বর)রাতে ভালুকা উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। তারেক মোহাম্মদ ময়মনসিংহ সদরের বোররচর কুষ্টিয়াপাড়া গ্রামের মাওলানা আফতাব উদ্দিনের ছেলে। তার কাছ থেকে একটি ধারালো চাপাতি ও বিপুল পরিমাণ জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি করে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান,গত রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভালুকা থেকে নব্য জেএমবির সদস্য তারেক মোহাম্মদকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে তারেক জানিয়েছে সে ২৭ আগস্ট ভালুকা থানাধীন ছোট কাশর এলাকায় বোমা বিস্ফোরণে নিহত জঙ্গি আলম প্রমাণিকের সহযোগী ছিল।

পুলিশ সুপার আরও জানান, তারেক ভালুকার বিভিন্ন গ্রাম থেকে জেএমবি সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। তার বিরুদ্ধে ভালুকা থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: যৌতুকের জন্য ভারত থেকে লাশ হয়ে ফিরলো সুমি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের