বেনাপোল সীমান্তে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৪:০৯আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৬:৩০

-

বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্যরা। বুধবার (২২) ভোরে রঘুনাথপুর সীমান্তের কুদলার হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো রঘুনাথপুর গ্রামের মুজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান (৪০) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ইসরাফিল (৩০)।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ জানান, গোপন সূত্রে খবর পায় ভারত সীমান্ত পার হয়ে দুই জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর কুদলার হাট এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ জিয়াউর ও ইসরাফিলকে আটক করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ২০ কেজি গাঁজাসহ দুই আসামিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। আটককৃতদের আজ  দুপুরে যশোর আদালতে হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: গাজীপুরে শিশু হত্যা: একজনের মৃত্যুদণ্ড 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের