কারাভোগের পর দেশে ফিরে গেলেন দুই ভারতীয় নাগরিক

হিলি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ১৫:০৬আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:১০

সীমান্ত

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিক ১১ মাস কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন। বুধবার সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট এলাকা দিয়ে তাদের ফেরত দেওয়া হয়। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাদের ভারতের হিলি অভিবাসন পুলিশের ওসি বিকাশ মণ্ডলের কাছে হস্তান্তর করে। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছের ও বিএসএফের হিলি চেকপোস্ট কমান্ডার দলবির সিং উপস্থিত ছিলেন।

দেশে ফেরত যাওয়া দুই ভারতীয় নাগরিক হলেন, ভারতের হিলি থানার ধরন্দা এলাকার শ্যামল দাসের ছেলে বাবু সোনা দাস (২০) ও একই এলাকার গোপাল রায়ের ছেলে মনোজ রায় (২০)।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, বাবু সোনা ও মনোজ রায় নামে ওই দুই ভারতীয় নাগরিক ২০১৬ সালের শেষের দিকে কোনও ধরনের বৈধ কাগজপত্র ছাড়া হিলি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এসময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের জন্য মামলা দায়ের করে তাদের থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন মাসের সাজা দেয়। সাজার মেয়াদ শেষ হলেও দুই দেশের মধ্যে কাগজপত্র তৈরির জটিলতার কারণে তারা আরও ১১মাস দিনাজপুর কারাগারে আটক ছিলেন। সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার তারা মুক্তি পেয়েছে। দিনাজপুর কারা কর্তৃপক্ষ তাদের আমাদের কাছে হস্তান্তর করে।  পরে আমরা তাদের ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছি। আজ তারা তাদের পরিবারের কাছে ফিরে গেছে।

আরও পড়ুন: বেনাপোলে সাড়ে ৩২ হাজার ডলারসহ যাত্রী আটক 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি