মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটক ৮

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০২আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৪:০২

মুন্সীগঞ্জ জেলা সদরের ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আটজনকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আলমগীর হোসাইন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে শহরের বিভিন্ন আবাসিক মেসে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে আট জনকে আটক করা হয়েছে। এরা সবাই সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র।

আটককৃতরা হলেন মুস্তাফিজুর রহমান, কামরুল, রফিকুল ইসলাম, কাজল, সাখাওয়াত হোসেন, রহিম, রতন ও রিয়াদ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জেলা প্রশাসক সায়লা ফারজানা জানান, প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম শওকত আলম মজুমদারকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। এছাড়া স্থগিত হওয়া পরীক্ষার জন্য রিসিডিউল করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা জানান,বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় জেলা প্রশাসকের নির্দেশে সদর উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলার পাঁচটি উপজেলার ৪৮৬ বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে  পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান এ শিক্ষা কর্মকর্তা।

আরও পড়ুন:

মুন্সীগঞ্জে প্রশ্ন ফাঁসের কারণে ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের