সড়ক দুর্ঘটনায় আহত সালথার ইউএনওকে ঢাকায় প্রেরণ

ফরিদপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১৯:২৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৮

মোবাশ্বের হাসান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক জানান, মোবাশ্বের হাসানের অবস্থা আশঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার প্রয়োজনে বিকাল ৩টার দিকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন ইউএনও মোবাশ্বের হাসান। পথে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী সরকারি জিপগাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ও গাড়ির চালক হাসমত আহত হন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের