যশোরে সন্ত্রাসীদের গুলিতে দোকানি নিহত

যশোর প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৩

নিহতের স্বজনদের আহাজারি

যশোর শহরের টিবি ক্লিনিক মোড় এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে টিপু সুলতান (২২) নামে এক দোকানি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টিবি ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল ওরফে ট্যাবলেট সোহেল নামে এক ‘সন্ত্রাসী’কে প্রতিপক্ষের লোকজন গুলি করে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। কোতোয়ালি থানার ইন্সপেক্টর আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত টিপু সুলতান শহরের টিবি ক্লিনিক মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তার সিঙাড়া-পুরির দোকান ছিল।
নিহতের মা ডালিম খাতুন সাংবাদিকদের জানান, টিপু প্রতিদিনের মতো আজ সকালেও দোকানদারি করছিল। এ সময় তার দোকানে সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ট্যাবলেট সোহেল বসে ছিল। তখন দুটি মোটরসাইকেলে করে কয়েক সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হয়। এই সুযোগে সোহেল পালিয়ে যায়। সন্ত্রাসীরাও আবার একই মোটরসাইকেলে করে ষষ্ঠিতলাপাড়ার দিকে চলে যায়। এরপর স্থানীয়রা টিপুকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত টিপুর চা-পুরির দোকান
জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, ‘হাসপাতালে আনার আগেই টিপুর মৃত্যু হয়েছে। তার পরিবারের ভাষ্যমতে, টিপুর বুকে গুলিবিদ্ধ হয়েছে। ময়নাতদন্ত করা হবে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, ঘটনা শুনে কোতোয়ালি থানার পুলিশ টিবি ক্লিনিক এলাকায় যান। তিনি সেখান থেকে গুলির খোসা উদ্ধার করেছেন।
সন্ত্রাসীদল আরেক সন্ত্রাসীকে মারতে গিয়েছিল। ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানি টিপু মারা গেছেন।
অন্যদিকে, গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের পর পরই ষষ্ঠিতলাপাড়ায় একটি বাড়ি ভাংচুর হয়েছে। বাড়িটি যুবমৈত্রীর নেতা খবির শিকদারের। পুলিশের সামনে ট্যাবলেট সোহেলে অনুসারীরা এই ঘটনা ঘটায় বলে খবির অভিযোগ করেছেন।

আরও পড়ুন: শুঁটকি পল্লিতে অবাধে চলছে শিশুশ্রম

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী