‘বগুড়ায় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল জঙ্গি আবু সাঈদের’

বগুড়া প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:১১আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৮:২০

জঙ্গি আবু সাঈদ (ছবি- প্রতিনিধি)

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়ক থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান আবু সাঈদ ওরফে আবদুল কারিম ওরফে তৈয়ব ওরফে তালহা শেখকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ‘বগুড়ায় জঙ্গি হামলার পরিকল্পনা ছিল ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ মামলার অন্যতম আসামি আবু সাঈদের। এই পরিকল্পনা থেকে অপারেশনে অংশ নিতে সে রাজশাহী থেকে বগুড়া যাচ্ছিল।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মো. আসাদুজ্জামান জানান, আবু সাঈদ মোটরসাইকেল চালিয়ে রাজশাহী থেকে বগুড়ায় প্রবেশ করলে শুক্রবার দিনগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এসময় জঙ্গি আবু সাঈদের কাছ থেকে নাইন এমএম ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, একটি মিলিটারি নাইফ (বার্মিজ চাকু) ও রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

আবু সাঈদ জেএমবিতে ডেঞ্জার ও ভারতে শ্যামল শেখ নামে পরিচিত। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর চাঁদপুর গ্রামের শহীদুল্লাহ শেখের ছেলে। মায়ের নাম জহুরা খাতুন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০০৫ সালের সিরিজ বোমা হামলার মামলায় আবু সাঈদের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এরপর সে ভারতে পালিয়ে যায়।

মো. আসাদুজ্জামান বলেন, ‘ভারতে পালিয়ে যাওয়ার পর মুর্শিদাবাদ জেলার জেএমবি সদস্য ইয়াদুলের মেয়েকে বিয়ে করে আবু সাঈদ। এরপর সে মধু বিক্রেতার ছদ্মবেশে সেখানে জঙ্গি কার্যক্রম চালাতে শুরু করে। ২০১৪ সালে ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে ঘটনার সঙ্গে আবু সাঈদ জড়িত ছিল। এ ঘটনায় বর্ধমান থানায় সাঈদের বিরুদ্ধে মামলা হয় এবং তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের পর কলকাতা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আবু সাঈদ ওরফে শ্যামল শেখ ওরফে তালহা শেখকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে।’

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২০০২ সালে জেএমবিতে যোগদান করে উত্তরাঞ্চলের ১৬ জেলায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে সাঈদ। ২০০৪ সালে তাকে জেএমবির রাজশাহী জেলার সামরিক প্রধানের দায়িত্ব দেওয়া হয়। ওই বছর রাজশাহীর বাগমারার হামিরকৎশা গ্রামে জেএমবি নেতা শায়খ আবদুর রহমান ও অপারেশন কমান্ডার বাংলা ভাইয়ের সঙ্গে সে ‘সর্বহারা’ নিধনে অংশ নেয়। একই বছর তার মাধ্যমে নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজ জেএমবিতে যোগ দেয়। সাঈদ ২০০৫ সালে নওগাঁর দায়িত্ব গ্রহণ করে। ওই বছর ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরণের সময় সাঈদের নেতৃত্বে নওগাঁর চার স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল। ওই মামলার রায়ে স্পেশাল ট্রাইব্যুনাল সাঈদকে মৃত্যুদণ্ড দেন। ২০০৭ সালে সাঈদ ভারতে পালিয়ে যায়। সেখানে নিজেকে শ্যামল শেখ বলে পরিচয় দেয়। জঙ্গি কার্যক্রমের সুবিধার্থে ২০০৯ সালে ভারতের মুর্শিদাবাদ জেলার জেএমবি সদস্য ইয়াদুলের মেয়ে খাদিজাকে বিয়ে করে।

২০১০ সালে সে ভারতের নদীয়া জেলার জেএমবির দায়িত্বশীল হিসেবে কার্যক্রম শুরু করে। ২০১২ সালে নদীয়া জেলার পাশাপাশি পশ্চিমবঙ্গের বীরভূম ও বর্ধমান জেলার দায়িত্বভার গ্রহণ করে। ২০১৫ সালের প্রথম দিকে সাঈদ ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসে। ওই বছরের শেষের দিকে নব্য জেএমবিতে যোগ দেয়। চলতি বছরের শুরুর দিকে দেশের দক্ষিণাঞ্চলের প্রধান ও জেএমবির শুরা সদস্য হিসেবে দায়িত্ব পায়। এক মাস আগে বগুড়ায় সন্তানসহ স্ত্রী খাদিজা গ্রেফতার হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের