পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মা‌নিকগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ১১:২২আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১১:২৬

ফেরি
ঘন কুয়াশায় দেড় ঘণ্টারও বেশি সময় বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ফের শুরু হয়েছে। সকাল সোয়া ৯টার পর থেকে ফেরিগুলো রওনা হতে শুরু করে। এর আগে সকাল পৌনে ৮টা থেকে পাটু‌রিয়া ও দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন ( বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ফেরি চালুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এই রুটের সব ফেরি চলাচল বন্ধ করে দেয়। এ সময় পাটুরিয়া প্রান্তে ৮টি ও দৌলতিদয়া ঘাট প্রান্তে আরও ৯ টি ফেরি  নোঙর করে। পরে কুয়াশা হালকা হলে সোয়া ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন- পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি