ঘুষের মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিডি রিমান্ডে

যশোর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৮, ১৬:৫২আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৭:৩১

দুদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের ভারপ্রাপ্ত উপ পরিচালক (ডিডি) নাজমুল কবিরকে এক দিনের রিমান্ড দিয়েছেন আদালত।  বুধবার যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি (ক) আদালতের বিচারক মো. শাহিনূর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুল কবিরকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটি আমলি (ক) আদালতে উপস্থিত করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এর সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

অধিকতর তদন্তের স্বার্থে বাদীর পক্ষে তিনি আদালতে আসামি নাজমুল কবিরের তিন দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে আসামি পক্ষে শুনানিতে অংশ নেন যশোরের সিনিয়র আইনজীবী দেবাশীষ দাস ও অ্যাডভোকেট এমএ গফুর।
প্রসঙ্গত, এক মদের দোকানির লাইসেন্স নবায়ন বাবদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাজমুল কবির তিন লাখ টাকা দাবি করেছিলেন বলে অভিযোগ করা হয়। পরে দুই লাখ টাকায় রফা হয়। সেই টাকাসহ গত ৩ জানুয়ারি বিকেলে নাজমুলকে তার কার্যালয় থেকে আটক করে দুর্নীতি দমন কমিশনের একটি দল।
এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।
অ্যাডভোকেট বিপ্লব আরও জানান, রিমান্ড চলাকালে আসামি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্মকর্তাকে দুদক যশোর কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে অনুমতি ছাড়া ভাস্কর্য নির্মাণ, ভেঙে দিলো প্রশাসন

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের