নেত্রকোনায় উপজেলা জামায়াতের আমির আটক

নেত্রকোনা প্রতিনিধি
২৪ জানুয়ারি ২০১৮, ২০:১১আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২০:৩২

গ্রেফতার

নেত্রকোনায় আটপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামির আমির দেলোয়ার হোসেনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুর পৌনে দুইটার দিকে নেত্রকোনা শহরের সাতপাই এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী।

পুলিশ সুপার বলেন, ‘গত ২৮ ডিসেম্বর আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে অনুষ্ঠিত উপ-নির্বাচনের ফলাফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর পক্ষের লোকজন বিশৃঙ্খলা সৃষ্টি করে। এ নিয়ে থানায় মামলা হয়। ওই মামলার তদন্তে দেলোয়ার হোসেনের সংশ্লিষ্টতা পায় পুলিশ। এ জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নেত্রকোনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘আটককৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে বলে নিশ্চিত করেন তিনি। 

আরও পড়ুন: সাফারি পার্কে ইমুর ঘরে নতুন ছানা 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি