সোনার বারসহ সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটকের অভিযোগ

বেনাপোল প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৪:২৯আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:২৯

সোনার বারসহ সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটকের অভিযোগ

পেট্রাপোল সীমান্ত থেকে ৩টি সোনার বারসহ এক বাংলাদেশি সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীকে ভারতীয় সীমান্ত পুলিশ (বিএসএফ) আটক করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আটক রাসেল (৩০) এম আর ইন্টারন্যাশনালের বর্ডারম্যান। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ক্যাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। সে বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

একটি সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় অফিশিয়াল কাজে ডকুমেন্ট আনার জন্য রাসেল ভারতের পেট্রাপোল যাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে শরীর তল্লাশি করে ৩টি সোনার বার পায় এবং তাকে আটক করে।  

এ ব্যাপারে বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব এর কাছে সোনা আটকের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,‘লোক মুখে শুনছি বাংলাদেশি এক সিএন্ডএফ কর্মচারী ৩টি সোনার বারসহ পেট্রাপোল বিএসএফ এর কাছে আটক হয়েছে। এর বেশি কিছু জানি না।

 আরও পড়ুন: হবিগঞ্জে কৃষক হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের