পথচারী নিহতের জেরে বাসে আগুন

গাজীপুর প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৮, ১৪:৩২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৪:৩৬

গাজীপুর টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহতের জেরে যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। আগুনে কোনও যাত্রী আহত হননি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, বুধবার সকালে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস টঙ্গীর মিলগেট এলাকায় রাস্তা পারপারের সময় এক যুবককে (৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এসময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫মিনিটের চেষ্টায় আগুন নেভান। তবে আগুনে কেউ আহত হননি। আগুনে বাসটির সিট ও বডি পুড়ে গেছে। ইঞ্জিনসহ নিচের অংশের ক্ষতি হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের