নওগাঁর প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

নওগাঁ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২২

নওগাঁর প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

নওগাঁয় যিনি প্রথম শহীদ মিনার নির্মাণ করেছিলেন তাদের স্মরণে সেই স্মৃতিস্তম্ভে ভাষার মাসের শুরুতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ বৃহস্পতিবার সকাল ১০টায় এ পুষ্পস্তবক অর্পণ করে।

১৯৫৬ সালের ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তৎকালীন নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজ (বর্তমানেও একই নামে আছে) মাঠে বাঁশ, কাঠ ও কাঁদা মাটি দিয়ে শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন কলেজের সাধারণ সম্পাদক আব্দুল হাই তালুকদার।

এসময় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মাহফিজুর রহমান বাবু, শিক্ষক নাজমুল হক, প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, সংগঠনের সাধারণ সম্পাদক এম এম রাসলে, নাইস পারভীন, শিক্ষার্থী ফরাহানা পারভীন, আব্দুর রউফ পাভেল প্রমুখ।

পুষ্পস্তর্বক অর্পণের আগে কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তে নতুন করে রোহিঙ্গাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি